weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বলের উপর সবলের আঘাত জবর দখল ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিকার চাই

প্রকাশ : ০৪-০৩-২০২০ ০০:২২

নিজস্ব প্রতিবেদক

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) : দুর্বলের উপর সবলের আঘাত। জমি-জমা জবর দখল এর প্রতিকার চাই।  অর্থ আর লোক বলের প্রভাব খাঁটিয়ে সংঘবদ্ধ একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে মহসিন ও আহসানদের ঘর ভাংচুর ও লুটপাট করেছে। এঘটনায় ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান এর নিকট  আইনি সহায়তা চাইলে তিনি  রাণীশংকৈল থানা অথবা বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরার্মশ দেন।

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট বিলপার পাকা সড়কের পশ্চিম পার্শ্বে  মহসিন আলীর পৈত্রিক সূত্রে পাওয়া নিজ ভুমিতে  নির্মাণধীন কাঁচা টিনের ঘরে  অর্কিত হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে এলাকা বাসী সূত্রে জানা গেছে।

ক্ষতি গ্রস্ত ও জমির মালিক মহসিন আলী, আহসান আলী ও মিজানুর রহমান জানান, চন্দন চহট মৌজার ৪৯২২/ ৪৯৪২ নং দাগের মোট ৬৬ শতক জমি আমরা আমাদের মৃত দাদী গফুরজান বিবির উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত হয়। সে জমিতে ফলবান বৃক্ষ রোপ করি। সেই জমি ও গাছপালা  রক্ষণার জন্য চার দিকে ৭০টি  আরসিসি সীমানা  পিলার দিয়ে বর্তমানে ঘেরানো  আছে। ওই তফশীল ভুক্ত দাগের জমির পূর্ব প্রান্ত ও পাকা সড়ক সংলগ্ন পশ্চিমপার্শ্বে  আমরা বেশ কিছুদিন আগে  কাঁচা টিনের ঘর নির্মাণ করি। 

গত রবিবার রাতের অন্ধকারে আমাদের প্রতি পক্ষ ভবান্দপুর গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে সারোয়ার হোসেন ওরফে মন্টু মাষ্টারের একটি দল লোকজন  অর্কিত ভাবে হামলা চালিয়ে  ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িত বলে জানান। মহসিন আলী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার কথা বলেছেন। 

এব্যপারে  সারোয়ার হোসেন ওরফে মন্টু মাষ্টার জানান, মৃত জহর আলীর ছেলে শফির উদ্দীনসহ আরও কতকজনের নিকট থেকে ওই তফশীল ভুক্ত জমার জমি ক্রয় করেছি। আমি এই জমি দখল এবং ঘর ভাংচুর ও লুটপাটের  ঘটনার সঙ্গে জড়িত নয়।       

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর