দি লেপ্রসি মিশন এর পক্ষ থেকে কুষ্ঠ প্রতিবন্ধীদের ২৫ লাখ টাকা সহায়তা প্রদান
প্রকাশ : ২৩-০৫-২০২০ ১২:৫১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে থমকে গেছে সারাবিশ্ব। ভাইরাসটির ছোবলে এমন পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে গেছে দিনমজুর শ্রেণি ও অসহায়-হতদরিদ্র মানুষের। দেশের এমন অবস্থায় সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা পেয়েছেন দেশের ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ৫০ লাখ পরিবার। প্রতি পরিবারে ধরা হয়েছে ৪ জন সদস্য। সেই হিসাবে নগদ সহায়তায় উপকার ভোগী প্রায় ২ কোটি মানুষ। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে এক হাজার ২৫০ কোটি টাকা। এ টাকা পাঠানোর খরচও বহন করেছে সরকার। সরকারের পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, রাজনৈতিক দল সহ বিভিন্ন স্তরের মানুষ। অনেকে সহযোগিতা করেছেন ব্যক্তি উদ্যোগেও।
অসহায় মানুষকে সরকারের নগদ সহায়তা দেখে অনুপ্রাণিত হয়ে পাঁচ হাজার ৪১ জন অসহায় কুষ্ঠ প্রতিবন্ধীকে তাদের মোবাইল ব্যাংকিং নম্বরে অর্থ সহায়তা দিয়েছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ ।
বিষয়টি নিশ্চিত করেছেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উত্তরাঞ্চলের সমাজভিত্তিক পুনঃবাসন প্রকল্পের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com