দিনাজপুর বিরল থানায় ভুয়া সেনা সদস্য গ্রেফতার

ন নিজস্ব প্রতিবেদক ০৪ এপ্রিল, ২০২০ ১৩:৩৪ বাংলাদেশ ১০৩৯
দিনাজপুর বিরল থানায় ভুয়া সেনা সদস্য গ্রেফতার

ডেক্স নিউজ: দিনাজপুর জেলার বিরল থানার ধর্মপুর মীরবন গ্রাম থেকে ২জন ভুয়া সেনাবাহিনী সদস্য হিসাবে পরিচিত ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। 

দিনাজপুর জেলার বিরল থানা পুলিশ গত (০৩ এপ্রিল ২০২০ইং) শুক্রবার ১) মোঃ মিলন কবির (২৪), পিতা মোঃ আনোয়ারুল ইসলাম, ২) মোঃ পিয়ারুল ইসলাম (২৫), পিতা মোঃ আব্বাস আলী,  উভয়ের গ্রাম- ধর্মপুর মীরাবন, থানা- বিরল, জেলা দিনাজপুরদ্বয় বিরল থানার মাধবপুর, টিন পাড়া, ধর্মপুর ও পাশ্বর্বতী এলাকায় নিজেদেরকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে দোকান খোলা রাখার কারণে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায় করে। পরবর্তীতে স্থায়ীরা মোবাইল ফোনে থানায় বিষয়টি অবগত করলে বিরল থানা পুলিশ তাদের ধরে নিয়ে যায়। 

জানা গেছে- মোঃ মিলন কবির একজন চাকরিচ্যুত সেনা সদস্য।

প্রিন্ট