দিনাজপুর জেলায় ৪৭৬৪ জন ভুমিহীন ও গৃহহীন পাচ্ছেন স্বপ্নের বাড়ী
প্রকাশ : ১২-০১-২০২১ ০০:৩৩
নিজস্ব প্রতিবেদক
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে 'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' শীর্ষক প্রতিপাদ্যে দিনাজপুরের ৪ হাজার ৭৬৪টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে লাল-নীল-সবুজ টিনের বাড়ী। বাকীগুলো ভুমিহীন ও গৃহহীনদের কাছে বুঝিয়ে দিলে আশ্রয়ের সন্ধান পাবেন কয়েক হাজার মানুষ। আরও অধিকাংশ বাড়ী নির্মাণে ব্যবহার করা হচ্ছে আবুল খায়ের স্টিলের টিন।
জানা গেছে, ৮১ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে দিনাজপুর জেলায় ৪ হাজার ৭৬৪টি বাড়ী নির্মান করা হচ্ছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ২৮০টি, বিরল উপজেলায় ৫৫৬টি, বোচাগঞ্জ উপজেলায় ৪৩০টি, কাহারোলে ১৩৯টি, বীরগঞ্জে ৩৫০টি, খানসামায় ৪১০টি, চিরিরবষন্দরে ২১৫টি, পার্বতীপুরে ২৬২টি, ফুলবাড়ীতে ৭৬৯টি, নবাবগঞ্জে ২২৬টি, বিরামপুরে ৪১৫টি, হাকিমপুরে ১৪৫টি এবং ঘোড়াঘাট উপজেলায় ৫৬৭টি।
প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন দ্বি-কক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত লাল-নীল ও সবুজ টিনের ঘর। খুব দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। জেলার অধিকাংশ বাড়ীর টিন হিসেবে ব্যবহার করা হচ্ছে আবুল খায়ের স্টিলের টিন।
জেলার বিরল উপজেলার দাসপাড়ায় কর্মরত নির্মান শ্রমিক আমিনুর রহমান জানান, এই এলাকায় মুজিববর্ষ উপলক্ষে যে সব বাড়ী নির্মান করা হচ্ছে সেগুলোতে আবুল খায়ের স্টিলের টিন ব্যবহার করা হচ্ছে। আবুল খায়ের স্টিলের টিন অনেক উন্নত মানে। এছাড়াও টিনগুলো টেকসই।
আবুল খায়ের স্টিলের দিনাজপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার রিংকু চৌধুরী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকারের এই মহত উদ্যোগের পাশে আবুল খায়ের স্টিল থেকে গর্বিত।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফারুল হাসান আব্বাসী জানান, 'মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। দিনাজপুর সদর উপজেলায় ২৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর। খুব দ্রুতই নির্মাণ কাজ শেষ করে ঘরগুলো ২৮০টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com