weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর, ঘোড়াঘাট থানার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশ : ২৭-০১-২০২৩ ১৯:৫৬

নিজস্ব প্রতিবেদক

প্রেস-বিজ্ঞপ্তি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ  অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক  অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত ২৫/০১/২০২৩ইং তারিখে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন বড় খোদাতপুর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরধরে জোড়া খুন সংঘটিত হওয়া সংক্রান্তে উক্ত হত্যা মামলার একজন অন্যতন প্রধান আসামী রংপুর জেলারসদর থানা এলাকায় অবস্থান করছে।উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি ২০২৩খ্রিঃ তারিখ রাত্রি ০৩.১৫ ঘটিকায় রংপুর জেলার সদর থানাধীন ধাপমোড় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যাকান্ডের অন্যতম মূল হোতা মোঃ আজাহার আলী মন্ডল (৬৩), সাং- খোদাতপুর, ৪নং ঘোড়া ঘাট ইউনিয়ন, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুরকে আত্ম গোপনকৃত অবস্থায় গ্রেফতার করে।

উল্লেখ যে,গত ২৫/০১/২০২৩ইং তারিখ অনুমান সকাল ০৯.০০ ঘটিকার সময় জনৈক মোঃ হায়দার আলী (৫২), পিতা- মৃত কফিল উদ্দিন মন্ডল, সাং- খোদাতপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর এর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও ভাতিজা মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) দ্বয়তাদের ইরি ধানের জমিতে পানি দেয়ার জন্য জমিতে গেলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে উপরোক্ত গ্রেফতার কৃত আসামীসহ তার সহযোগী অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়েতাদের উপর হামলা করে অর্তকিত হামলা করতঃ মারধর করে গুরুতর আহত করে। তাদের কে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করে।

উক্ত ঘটনায় ভিকটিম মৃত মনোয়ার হোসেন মিম (২৫) এর পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যা কান্ডের উপরোক্ত অন্যতম প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার কৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা কান্ডের ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত আসামীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com