তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ১০-০৬-২০২১ ১১:০০
নিজস্ব প্রতিবেদক
ডেক্স নিউজ: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে
রুবেল (২০) ও স্বপন (১৮) নামে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সুজন (১৯) নামে
আরেক যুবক।
বুধবার রাত ১০টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার
পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুবেল তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার
কালুমিয়ার ছেলে এবং স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পিকআপ চালক রুবেল যাত্রী হিসেবে
পিকআপের সামনের আসনে স্বপন ও সুজনকে নিয়ে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাচ্ছিলেন। বুড়াবুড়ি
এলাকায় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক রুবেল মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন ও সুজনকে
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নেওয়ার পর চিকিৎসাধীন স্বপনও মারা যান। সুজনের অবস্থাও
আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com