weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশের অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ ২ গ্রেফতার

প্রকাশ : ০২-০৫-২০২২ ১১:৪৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নয়াদোলুয়া বেলতোলা গ্রামের রাস্তা হতে ১৪৫পিস ইয়াবাসহ রেজাউল ইসলাম পাকু (৩১) ও হায়দার আলী(৫১) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম। গ্রেফতারকৃতরা হলো–ঠাকুরগাঁও শহরের গোয়াল পাড়া মহল্লার মরহুম রৌশন আলীর ছেলে রেজাউল ইসলাম পাকু ও একই মহল্লার মরহুম সিরাজ উদ্দীনের ছেলে হায়দার আলী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোস নিয়ে আজ শুক্রবার (২৯ এপ্রিল ২০২২) বিকাল সাড়ে ৫ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নয়াদোলুয়া বেলতোলা গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে একটি মোটর বাইক গতিরোধ করে চালক ও আরোহীর শরিীর তল্লাশী করে দুজনের নিকট হতে ১৪৫ পিস ইয়াবাহ উদ্ধারের পর তাদেরকে আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট সোপদ' করে। অভিযানে নেতৃত্ব দেয়া ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম জানান, কতিপয় ব্যাক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নয়াদোলুয়া বেলতোলা গ্রামের অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরবাইক নিয়ে পালানোর চেষ্টাকালে মোটরবাইক গতিরোধ করে রেজাউল ইসলাম পাকু শরীর তল্লাশী করে ১২০পিস ও হায়দার আলীর নিকট হতে ২৫ পিস ইয়াবা উদ্ধারের পর তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো গ্রেফতারকৃতদের মধ্যে রেজাউল ইসলাম পাকুর বিরুদ্ধে দশটির অধিক মাদক মামলা রয়েছে। এব্যাপারে ডিবির এসআই সুলতান আলী বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা। এবিষয়ে বালিয়াডাঙ্গী থানায় অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম ডন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের বিচারকের নিকট হাজির করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর