weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডক্টরস্ এসোসিয়েসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিবের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ : ১৩-০১-২০২৩ ২১:৫৯

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদঃ ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান ও গণমানুষের নেতা ডাক্তার আব্দুস সালামের উদ্যোগে আজ শুক্রবার (১৩ জানুয়ারি-২০২৩) রাত ৮ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এলাকার অসহায় শীতার্থ ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 


অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবর্গ। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান ও গণমানুষের নেতা ডাক্তার আব্দুস সালাম। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: আলহাজ্ব সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক ড. টি. এম মাহবুবর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদলের সভাপতি ইউসুফ আলী, উপজেলা জাসাস এর সভাপতি হারুন অর রশিদসহ বিএনপি ও তার বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com