weather ২৯.০৩ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীতে পাট কর্মকর্তার অনিয়ম তদন্তে ঢাকার টীম

প্রকাশ : ০২-০৭-২০২৪ ২২:০৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: বালিয়াডাঙ্গী পাট কর্মকর্তার অনিয়ম তদন্তে ঢাকা থেকে একটি টীম বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে এসেছিলেন আজ।
টীমপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের উপ-পরিচালক (প্রশিক্ষণ)সৈয়দ ফারুক অাহমেদ ও সহকারী প্রকল্প পরিচালক কৃষিবীদ ওসমান আলী শেখ।
তদন্তে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার,জেলা পাট কর্মকর্তা অসিম কুমার মালাকার ও উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোয়েল প্রমুখ।
আজ দুপুরে তদন্ত টীম প্রকাশ্যে,গোপনে,মৌখিক ও লিখিতভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করেন।কমিটি স্থানীয় সংবাদকর্মী ও প্রশিক্ষণে অংশ গ্রহন করা কৃষকদেরও সাক্ষাতকার গ্রহন করেন।এ সময় উপজেলা পাট কর্মকর্তা ঝরনা আক্তারকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় তদন্ত টীম।
তদন্তটীম প্রধান সৈয়দ ফারুক আহম্মেদ জানান,উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের প্রশিক্ষনে প্রাথমিকভাবে কিছু অনিয়ম পেয়েছে।এ প্রকল্পটি দেশের ৪৫টি জেলার ২৮০ টি উপজেলায় চলমান রয়েছে।এরকম অনিয়ম এটিই প্রথম। পাট কর্মকর্তা ঝরনা আক্তারও তার ভুল স্বীকার করেছেন।
কৃষিবীদ ওসমান আলী শেখ জানান,সে যে অপরাধ করেছে সেটি প্রাথমিকভাবে প্রমানিত।তদন্ত কমিটির রিপোর্ট জমা প্রদান সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্যযে,অন্য উপজেলা থেকে ভ্যান ভাড়া করে শ্বশুড়, দেবর, চাচাতো ভাইসহ আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণার্থী বানিয়ে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা ঝরনা আক্তারের বিরুদ্ধে। তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে এসব অনিয়মের সত্যতাও পেয়েছিললেন উপজেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা।
২৭ জুন বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ ঘটনা। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে জানিয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষ।
জানা গেছে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী ১৫০ জন পাট ও বীজ চাষীকে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও ঠাকুরগাঁও বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ১৫০ জনের প্রশিক্ষণ হলেও উপস্থিত ছিলেন ১২৩ জন চাষী। এর মধ্যে প্রায় ৪৩ জন পার্শ্ববতী পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। অথচ প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থীদের নিজ উপজেলার বাসিন্দা হতে হবে।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তার দেওয়ার তথ্যমতে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষ প্রকল্পের আওতায় দুই ধাপে ৩০০ জন চাষীকে প্রশিক্ষন দেওয়ার বাবদ ৩ লক্ষ টাকা বরাদ্দ ছিল।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com