ঠাকুরগাঁয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশ : ১১-০৮-২০২১ ২০:১৬
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ে বজ্রপাতে তৌহিদুল ইসলাম(২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগষ্ট) সদর উপজেলার ২০ রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও (দলুয়াপড়ায়) গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ তৌহিদুল ইসলাম বাড়ির পাশে আমন ধান ক্ষেতে সার প্রয়োগের সময় বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নুরুজ্জামান স্থানীয় ইউ'পি সদস্য ঘটনার সত্যতা প্রকাশ করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com