ঠাকুরগাঁও-২ আসনে ধর্মীয় প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা অনুদান প্রদান করলেন "মাজহারুল ইসলাম সুজন"
প্রকাশ : ৩০-০৭-২০২০ ২৩:০২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে করোনা কালীন সময়ে ঠাকুরগাঁও-২ আসনের সাধারণ মানুষের পাশে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নের লক্ষ্যে (২৯ জুলাই ২০২০) বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে ঠুমনিয়া মসানতলা মন্দির উন্নয়নের জন্য ২০ হাজার টাকা, ধনতলা বাংঠুপাড়া জামে মসজিদে ২০ হাজার টাকা, চৌটাকী ঠাকুরপাড়া দূর্গা মন্দিরে ২০ হাজার টাকা, পূনীপুকুর দুর্গা মন্দিরে ২০ হাজার টাকা, হাজীপাড়া জামে মসজিদে ২০ হাজার টাকা মোট নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।
আলহাজ্ব দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের পক্ষে সরেজমিনে গিয়ে নগদ অর্থ তুলে দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ৩নং ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চাটার্জী নুপুর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল রব্বানী সহ স্থানীয় নেতীবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com