ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলী আসলাম জুয়েলের বিশাল যুব সমাবেশ
প্রকাশ : ৩০-০৯-২০২৩ ২৩:৪৮
নিজস্ব প্রতিবেদক
মুতাল্লিব সম্রাটঃ ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মো: আলী আসলাম জুয়েল এর নেতৃত্বে যুবলীগের ব্যানারে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাড়ে ৪ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরার লক্ষে বিশাল যুব সমাবেশের আয়োজন করে।
আজ শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ক্রিড়া সংস্থা মাঠে সমাবেশে প্রায় ২০ হাজার যুব সমাজের অংশগ্রহণ করে। ক্রিড়া সংস্থা মাঠ হতে বালিয়াডাঙ্গী শহরের প্রাণকেন্দ্র স্মৃতিশৌধ ও শহীদ মিনার এলাকা পর্যন্ত কানায় কানায় যুব সমাজের উপস্থিতিতে সমাবেশটি জনসমূদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, গেস্ট অব অর্নার হিসাবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মো: আলী আসলাম জুয়েল, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: বিলকিস বানু লাভলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো: হুমায়ুন কবির, সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫নং দুওসুও ইউপি চেয়ারম্যান প্রভাষক মো: সোহেল রানা, ৫নং দুওসুও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, আব্দুস সবুর মিলার, আতিকুর রহমান, খশিয়র রহমান, আব্দুর রশিদ, সুলতান, মগেন প্রমুখ।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল তার বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার সাড়ে ৪ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও বর্তমান সরকারের মেট্টোরেল, কর্ণফুল টার্নেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সার্বিক উন্নয়ন মূলক কার্যক্রম যুব সমাজের মাঝে তুলে ধরেন। তিনি আরো বলেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রার্থী। আপনারাও প্রার্থীতা চাইতে পারেন, সকলের অধিকার আছে। যে গাছের ছায়া পাবেন, তার কথা আপনারা বলবেন। যে গাছের ছায়া পাবেন না, আপনারা তার কথা কখনো বলবেন না। আমি এমপি হবো তা আমি কখনো ভাবিনি, আপনারাই আমাকে ভাবাইছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com