ঠাকুরগাঁওয়ে ৭ দিনের কঠোর লকডাউন
প্রকাশ : ১৭-০৬-২০২১ ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
সমগ্র ঠাকুরগাঁও জেলায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছেন ঠাকুরগাও জেলা প্রশাসক।
বিধি নিষেধ সমূহ নিম্নরূপ-
১-জেলার সকল গরুর হাট-বাজার ১ সপ্তাহ বন্ধ থাকবে।
২-সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।
৩- হোটেল রেস্তোরা সমূহে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র পার্শেল ও অনলাইনে ক্রয়বিক্রয় করতে পারবে। কোনভাবেই কোন ব্যক্তি হোটেল রেস্তোরায় বসে খাবার খাবার খেতে পারবেনা।
৪-সকল প্রকার গনপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। চালক সহ যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।
৫-বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার সম্পুর্নভাবে বন্ধ থাকবে।
৬-কাঁচাবাজার ও মাছবাজারে কঠোরভাবে সাস্হ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করতে হবে।
৭-বিকাল ৫টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে শুধু জরুরী সেবা খোলা থাকবে।
৮-করোনার বিধি নিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্থির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
৯-সীমান্ত এলাকায় বিজিবি’র সহযোগিতায় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করা হবে, যাতে করে অন্য কোন দেশের লোকজন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
১০-অকারনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ভীড় জমালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বৃহস্পতিবার থেকে ঠাকুরগাঁও জেলায় এই কঠোর বিধিনিষেধ ৭ দিনের জন্য কার্যকর করা হবে।
মন্ত্রীপরিষদ বিভাগ ও সরকার কর্তক ইতোপূর্বে জারীকৃত অন্যান্য বিধিআরোপ যথারীতি বলবৎ থাকবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com