ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১
প্রকাশ : ১৫-০২-২০২৩ ১৮:১০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে ফারহিয়া নামের এক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে এবং আটক হওয়া যুবক সফিকুল ইসলাম একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ভুট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে ঘটনাটি আরো বিস্তারিত জানা যাবে। তবে শিশুটির লাশে বিভিন্ন আলামত দেখে আমাদের প্রাথমিক ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com