weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ২শ পরিবারকে পল্লী মঙ্গল কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

প্রকাশ : ০১-০৮-২০২০ ০৭:৫৬

নিজস্ব প্রতিবেদক

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পল্লী মঙ্গল কেন্দ্র (পিএমকে) ঠাকুরগাঁও জেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই ২০২০) দুপুরে করোনা পরিস্থিতিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঠাকুরগাঁও সদরের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া অসহায়, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ২শ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার ত্রাণ সামগ্রী পৌঁছে দেন পল্লী মঙ্গল কেন্দ্র (পিএমকে) ঠাকুরগাঁও জেলা শাখা সদস্যরা। 

করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি কাজ করছে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। জেলার খেটে খাওয়া মানুষদের পাশে এগিয়ে এসেছে স্থানীয় অনেক সংগঠনই। অসহায় মানুষদের মাঝে ঈদ ভাগাভাগি করতে মাঠে নেমেছে পল্লী মঙ্গল কেন্দ্র (পিএমকে) ঠাকুরগাঁও।

উল্লেখ্য যে, সংগঠনটির সদস্যরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে শহরের আশেপাশে বিভিন্ন এলাকায়, অসচ্ছল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার ত্রাণ সামগ্রী।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর