weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসাছাত্রীর

প্রকাশ : ১৪-১২-২০২৩ ১১:২২

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপার হতে গিয়ে হানিফ বাসের ধাক্কায় দেহ থেকে মাথা আলাদা হয়ে সুরাইয়া আক্তার নামে এক আট বছরের শিশু নিহত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মহাসড়কে হানিফ বাসের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী স্ত্রী দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর সাথেই বড় হচ্ছিল।
ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ বাসটি ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে৷ এছাড়াও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com