ঠাকুরগাঁওয়ে স্যার ফজলে হাসান আবেদের স্মরণ সভা
প্রকাশ : ২২-০১-২০২০ ২৩:৩৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ব্র্যাক ঠাকুরগাঁওয়ের আয়োজনে শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিওর অডিটোরিয়ামে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ সেলিমা আকতার, ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের সকল কর্মীবৃন্দ, সংবাদকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
স্মরণসভায় দাড়িয়ে নিরবতা পালন করে স্যার ফজলে হাসান আবেদের জীবনী আলোচনা করা হয়। পরে এক ভিডিও বার্তায় স্যার ফজলে হাসান আবেদের কার্যক্রম তুলে ধরা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com