weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১-১২-২০১৯ ০০:২২

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে আতিক জামান (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার সময় জেলা শহরের সরকারপাড়া হ্যাডসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আতিক জামান ওই এলাকার এরশাদ খান জাবেদ আলীর ছেলে ও ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

পরিবারের লোকজন জানায়, শুক্রবার মাগরিবের নামাজের সময় বাড়ীতেই ছিল আতিক। কোন সময় ছাদে গিয়ে গলায় ফাঁস দিয়েছে কেউ টের পায়নি। পরে রাত ৯টার সময় দেখে সদর থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

'তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছে এমন কোন কারণ বলতে পারেনি পরিবারের কেউ।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা জানান, গলায় ফাঁস দেয়ার কারণ খুঁজছে পুলিশ। পাশাপাশি স্কুলছাত্রের অন্য কোন সমস্যা ছিল কি না সেটা তদন্ত করা হচ্ছে।

সূত্র : নর্থ বেঙ্গল টুয়েন্টিফোর ডট নেট

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর