ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম
প্রকাশ : ০৫-০৪-২০২০ ১০:৫৯
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে বয়স্ক মহিলা ও পুরুষদের জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড এর আয়োজনে ও দি বেবী টাইগারের সার্বিক ব্যাবস্থাপনায় ৪ মার্চ শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সহায়তা কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। চিকিৎসা সহায়তা কার্যক্রমে জরুরী চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের পর্যবেক্ষণ সহ এ কার্যক্রমের পরিচালনা করেন বাংলাদেশসেনাবাহিনীর ৬৬ পদবী ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেড এর ৪ ইস্ট বেঙ্গলের চিকিৎসক কেপ্টেন নাইম।
চিকিৎসা সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে সহায়তা করেন ৪ ইস্ট বেঙ্গলের লে: ক: বকতিয়ার এবং কেপ্টেন কাওসার। এসময় অরোও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউ'পি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি ও ১ নং পাড়িয়া ইউ'পি চেয়ারম্যান জিল্লুর রহমান।
চিকিৎসক কেপ্টেন নাইম জানান, আমরা এ এলাকার অসহায় ও বয়স্ক মহিলা এবং পুরুষদের জরুরী চিকিৎসা দেবার জন্যেই সারাদিন ব্যাপী এ কার্যক্রমটি পরিচালনা করছি এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের আমরা প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করছি। পরবর্তীতে এ কার্যক্রমটি আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় পরিচালনা করবো।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com