ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
প্রকাশ : ১৪-০৫-২০২৩ ২১:৪৯
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে এক স্কুল শিক্ষক আলী আকবর (৪০) মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মকলেস মাষ্টার পাড়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম জব্বার খলিফার ছেলে ও কাচারী পুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আকবর শনিবার দুপুর ২টায় নিজের আমন রোপা ক্ষেতে পানি দিতে থাকলে এসময় বিষাক্ত সাপের ছোবলে তিনি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ভাবে ওঝার মাধ্যমে তাকে ঝাড়ফুঁক করে। এতে কাজ না হলে পরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে এসে ভতি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করলে সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com