weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শ্লীলতাহানির চেষ্টা, ইজিবাইকচালকের কারাদণ্ড

প্রকাশ : ১৪-০৮-২০২১ ১০:০১

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নারীযাত্রীর শ্লীলতাহানির চেষ্টাকারী ইজিবাইকচালক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ইজিবাইকচালক মো. রেজাউল করিমকে এই দণ্ড দেন। রেজাউল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাহাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক নারীযাত্রী ইজিবাইকে চেপে আটোয়ারী যাওয়ার পথে রুহিয়া থানাধীন মনোরঞ্জন গ্রামের ইটভাটা সংলগ্ন ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই নারীযাত্রীকে কুপ্রস্তাব দিতে থাকে রেজাউল। এক পর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করলে ওই নারী ইজিবাইক থেকে নেমে দৌড়ে পাশের বাসায় গিয়ে পরিবারের লোকদের বিষয়টি খুলে বলেন। এ সময় সেখানে উপস্থিত এক ইউপি সদস্য ও স্থানীয়রা রেজাউলকে আটক করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারকে এ ঘটনা জানালে তিনি ঘটনাস্থলে রুহিয়া থানা থেকে পুলিশ পাঠান।

পুলিশ গিয়ে ওই নারী ও স্থানীয়দের সাক্ষ্যগ্রহণশেষে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদারতে হাজির করে। আদালতে রেজাউল দোষ স্বীকার করলে আদালতের বিচারক ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর