ঠাকুরগাঁওয়ে শুক্রবার এলে 'স্বপ্ন যাত্রা'র খিচুড়ি বিতরণ
প্রকাশ : ১২-০৩-২০২২ ১১:২১
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃশুক্রবার এলে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায় এবং আদিবাসী সম্প্রদায় ওরাওঁ শিশুদের মাঝে খিচুড়ি বিতরণ করছে স্বপ্ন যাত্রা। সেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন যাত্রা'র অর্থায়নে এবং সাংবাদিক ও সমাজসেবক গৌতম চন্দ্র বর্মনের একান্ত সহযোগিতায় শুক্রবার ১১ মার্চ পৌর শহরের ওরাওঁ পাড়ায় এ খিচুড়ি বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্য মান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খাদ্য (খিচুড়ি) বিতরণ এ কর্মসূচি চলাকালীন সময়ে এ সংগঠনের কর্নধার মোঃমাহবুব আলম জানান, আদিবাসী এবং এসব পথশিশুদের জন্যে কিছু করি পেরে নিজেকে ধন্য মনে করছি।আমাদের সংগঠন 'স্বপ্ন যাত্রা'র কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, উক্ত কার্যক্রমে ৪০ জন আদিবাসী ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com