ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর দাফন
প্রকাশ : ১৩-০৭-২০২১ ১২:১০
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলীর (৭০) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জুলাই) সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান এলাকায় তার দাফন সম্পন্ন হয়। দাফনের আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও সদর থানার পুলিশ ফোর্স।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্যগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে অসুস্থতাজনিত কারণে গতকাল সন্ধ্যায় নিজ বাসায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com