weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ম্যাসের ছাত্রীদের বের করে দেওয়ায় ম্যাস মালিককে জরিমানা

প্রকাশ : ০৪-০৫-২০২০ ১৭:৪২

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে ম্যাস ভাড়া দিতে না পারায় কয়েকজন ছাত্রীকে ম্যাস থেকে বের করে দিয়েছে ম্যাস মালিক।

(৪ মে ২০২০) সোমবার সকালে শহরের মন্দিরপাড়া এলাকার ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে। বিষয়টি ভুক্তভোগী ছাত্রীরা পুলিশকে জানায়। পুলিশ বিষয়টি সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে অবগত করলে তিনি  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ম্যাস মালিক শম্পা বর্মণ (৩৫) কে ১ হাজার টাকা জরিমানা করেন । সেই সাথে ম্যাসের ছাত্রীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়ার জন্য কোন ছাত্রীকে বের না করে দিতে নির্দেশ দেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর