weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মেসভাড়া ৪০ শতাংশ মওকুফ

প্রকাশ : ১৪-০৫-২০২০ ১৫:২৫

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে ছাত্র প্রতিনিধি ও শিক্ষার্থীদের দাবির মুখে মেসভাড়া ৪০ শতাংশ মওকুফ করা হয়েছে।

(১৩ মে ২০২০) বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মেস মালিক, ছাত্র প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাস থেকে প্রত্যেক বর্ডারকে স্ব-স্ব ভাড়ার ৬০ শতাংশ ভাড়া প্রদান করতে হবে। তবে ইতোমধ্যে যেসব মেসের ভাড়া পুরোপুরি মওকুফ করা হয়েছে সেসব মেস এ সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে না বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত ঠাকুরগাঁওয়ের মেস মালিকরা। মেস মালিকরা বলেন, যারা মওকুফ করেছে সেখানে ভাড়া দেয়ার প্রশ্ন উঠে না। যারা নিজে থেকেই মওকুফ করেছে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে উভয়পক্ষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, এপ্রিল মাস থেকে মেস ভাড়ার ৬০ ভাগ পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম। তবে শিক্ষার্থীরা মেস মালিকদের এমন সিদ্ধান্ত মানতে নারাজ। মেস মালিকরা সম্পূর্ণ ভাড়া মওকুফের দাবি না মানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। তারা জানান, করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটির শুরুতেই তারা মেস ছেড়েছেন। এছাড়া করোনা সতর্কতার কারণে কর্মহীনতায় অভিভাবকেরা সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তখন মেসে না থেকেও ভাড়া দেওয়ার বিষয়টি কতটুকু যৌক্তিক- এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এমতাবস্থায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে যথাযথ নির্দেশনা প্রদান করে মেসভাড়া পুরোপুরি মওকুফের দাবিও তুলেছেন তারা।

উল্লেখ্য, এর আগে গত (৫ মে ২০২০) ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিমের কাছে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। জেলা প্রশাসকের পক্ষে তা গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম। এর পরপরই বিষয়টি মেস মালিকদের নজরে আসে। এরপর কয়েকজন মেস মালিক ভাড়া পুরোপুরি মওকুফ করে দেন।

এরই ধারাবাহিকতায় গতকাল জেলার ৯২টি মেসের মালিকের পূর্ণাঙ্গ তালিকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলমের হাতে তুলে দেন ওসমান গনি। সেখানে তিনি আগামীকাল (আজ) জেলা প্রশাসকের কার্যালয়ে মেস মালিক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে যৌথ বৈঠকে বসার সিদ্ধান্ত নেন।তার আহ্বানে সাড়া দিয়ে তালিকাভুক্ত ৯২টি মেসের মালিক ছাড়াও প্রায় দেড় শতাধিক মেসের মালিক আজকের যৌথ বৈঠকে উপস্থিত থেকে মেসভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্তে একমত পোষণ করেন।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর