weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ৩১-০১-২০২৪ ১২:৪২

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ে  মাদকদ্রব্য উদ্ধারের পর জয়নাল আবেদীন (৩৬), বাদল হোসেন (২২) ও ফারুক হোসেন (৩৫) নামের 
 ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ( ৩০ জানুয়ারী) ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সার্বিক দিক-নিদের্শনায় বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেন্সিডিল ও ২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারের পর ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে উপজেলার দুওসও  ইউনিয়নের দুওসুও মোদী বস্তি গ্রামের
আমির উদ্দিনের ছেলে মাদক কারবারী জয়নাল আবেদীনের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির ভিতর থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের পর তাকে এবং দুওসুও ডাক্তার পাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে বাদল হোসেন গ্রেফতার করে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের বিচারকের নিকট হাজির করা হবে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগ পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া ডাঙ্গীপাড়া গ্রাম এলাকার আর এন ফিলিং স্টেশন সামনে পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ব্যক্তি ফারুক হোসেন (৩৫) এর দেহ তল্লাশী করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২'শত পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাদল হোসেন হলেন- পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাঁশবাড়ী গ্রামের মরহুম আব্দুল জলিলের ছেলে।
এব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের বিচারকের নিকট হাজির করা হবে।
সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে পুলিশ সদা তৎপর রয়েছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com