ঠাকুরগাঁওয়ে মাংশ পেয়ে খুশি ৩৭৫ দরিদ্র পরিবার
প্রকাশ : ১১-০৭-২০২৩ ২১:০৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ৩৭৫ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের মাঝে ২ কেজি করে গরুর মাংশ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ভোর থেকে রহিমানপুর ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে উপকার ভোগীদের মাঝে ২ কেজি করে মাংশ বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা আবদুল হাই আরিফ, ঠাকুরগাঁও সদর থানার এএসআই অজিত কুমার সরকার, ইউপি সদস্য ফজলে রাব্বী, রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, সহিদুল ইসলাম, উদ্দোগক্তা আমিরুল ইসলাম প্রমূখ।
বাস্তবায়নাধীন কুরবানি কর্মসূচির মাধ্যমে ১০ টি গরু জবাই করে ৩৭৫ টি পরিবারের মাঝে ২ কেজি করে গরুর মাংশ বিতরণ করা হয়। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই উপকার ভোগীরা তাদের জন্য নির্ধারিত মাংশ সংগ্রহ করেন। মাংশ পেয়ে খুশি উপকার ভোগীরা।
ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা আবদুল হাই আরিফ বলেন, ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের ৩৫০ জন দরিদ্র ও অতি দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। তারই অংশ হিসেবে ঈদ উপলক্ষ্যে ৩৫০ জনের জন্য ১০ গরু ক্রয় করা হয়। প্রতিজনতে ২ কেজি করে দেওয়ার পরেও আরও অতিরিক্ত থাকায় আরও ২৫ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
উপকার ভোগী বেলী, রুকসানা, ফাতেমা বলেন, অন্যের বাড়িতে ঘুরে ঈদের দিন কিছু মাংশ সংগ্রহ করে পরিবারের লোকজন মিলে খেয়েছি। ইসলামিক রিলিফ বাংলাদেশের ২ কেজি মাংশ পেয়ে আরও ভালো ভাবে খেতে পারব। এমন দিনে ২ কেজি মাংশ পেয়ে ভুব ভালো লাগছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com