weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মদ খেয়ে মাতলামি করায় ২ যুবকের কারাদন্ড

প্রকাশ : ১১-০২-২০২০ ২০:১৪

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৮টার সময় ঠাকুরগাঁও জেলা পরিষদের সামনে থেকে তাদের  আটক করে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ-আল-মামুন।দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গোবিন্দনগর এলাকার আতিটুজ এর ছেলে জেরম (২৫) ও একই এলাকার মিনুজ এর ছেলে প্রনয় (২১)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুলাহ-আল-মামুন জানান, জেলা পরিষদের  সামনে দেশিয় মদ খেয়ে মাতলামি করছে দুই যুবক এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রথমবারের মতো তাদের সতর্ক করে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর  শফিকুল ইসলাম, পেশকার বজলুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর