ঠাকুরগাঁওয়ে মটর পরিবহন শ্রমিকদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : ০৭-০৪-২০২০ ১৯:৫৫
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বাস ও মটর পরিবহনের ৩শ শ্রমিকের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মাদ আলী স্টেডিয়াম মাঠে ঠাকুরগাঁও পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বাস ও মটর পরিবহন শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতিরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম।
এতে প্রত্যেক কে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আতাউর রহমান, জেলা বাস ও মটর পরিবহনের সভাপতি আশরাফ আলি বাটলা, সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com