weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় জরিমানা

প্রকাশ : ১৫-০৪-২০২০ ২১:৩৭

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউ'পির বড় খোঁচাবাড়ী বাজারে বেশি দামে ভোগ্যপণ্যে বিক্রি করায় জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

১৫ এপ্রিল বুধবার বাজারের চাল ব্যবসায়ী রবিউল ইসলাম নামে ওই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, বড় খোঁচাবাড়ী বাজারে রবিউল নামে এক ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল। এ সময় গ্রহীতাদের ফোন পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।  ব্যবসায়ী রবিউল কোন প্রকার বেশি দামে ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং চাল বেশি দামে বিক্রি করার প্রমান পাওয়া যায়।  রবিউল ইসলাম (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোতুর্জা উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান কোন ব্যবসায়ী জনসাধারণের কাছে বেশি দামে খাদ্য দ্রব্য বিক্রি করলে তাৎক্ষনিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর