ঠাকুরগাঁওয়ে বেকারত্ব হ্রাস করতে সেমিনার ও বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত
প্রকাশ : ০৩-০৯-২০২৩ ২২:১৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি: দেশের বেকরত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ঠাকুরগাঁওয়ে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের আয়োজনে দিনব্যাপী সেমিনার ও বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি জেলা প্রশাসক চত্বর থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মো: মহসিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসেট প্রকল্পের প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক আব্দুর রহিম। স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো: মাকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসেট প্রকল্পের কর্মকর্তা মোনালিসা পপি ও কমিউনিকেশন স্পেশালিস্ট ড. জহির বিশ^াস।
এসেট প্রকল্পের প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার এসেট প্রকল্পের মাধ্যমে বেকারত্ব হ্রাস করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
উল্লেখ্য দেশ-বিদেশের শ্রম বাজারে বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে সরকার দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নানা বিধকার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (অঝঝঊঞ) প্রকল্প। প্রকল্পটির মূললক্ষ্য হচ্ছে দেশে ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাতে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকরত্ব হ্রাসকরে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com