ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : ১৭-০৩-২০২০ ২১:৪৮
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁওয়ের সর্বস্থরের মানুষ।সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতকা উত্তোলন শেষে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মনিরুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দীনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com