weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে প্রায় এক মণ ওজনের কচ্ছপ উদ্ধার

প্রকাশ : ১৬-০৫-২০২০ ১৯:০২

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রায় এক মণ ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার তামলাই পুকুরের পাড় থেকে কচ্ছপটি উদ্ধার করে স্থানীয়রা।

পরে ওইদিন রাতেই উপজেলা প্রশাসন কচ্ছপটি দিনাজপুর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলার তামলাই এলাকার আবু রায়হানের পুকুরের কিনারে কচ্ছপটিকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা পুকুর কর্তৃপক্ষকে খবর দেয়।

পরে স্থানীয়রা কচ্ছপটি সেখান থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে জানায়।

উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখান থেকে কচ্ছপটি নিয়ে যায় এবং দিনাজপুর বনবিভাগকে খবর দিলে রাতেই তারা কচ্ছপটিকে নিয়ে যায়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, আমরা কচ্ছপটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসি।

পরে দিনাজপুর বন বিভাগকে খবর দেওয়া হয়। রাতেই তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করা হয়। 

সূত্রঃ এবিএন

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com