ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
প্রকাশ : ০১-০৩-২০২৩ ২১:০২
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও জেলা পুলিশ পুলিশের আয়োজনে ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে ঠাকুরগাঁও পুলিশ লাইন মাঠে আজ বুধবার সকাল ১১ টায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়।
দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগনের জানমাল রক্ষার মতো ঝুকিপূর্ণ দায়িত্বপালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যেকোনো প্রয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের। বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে থাকে । তারই ধারাবাহিকতায় আজ ০১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পুলিশ লাইন্স মাঠে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধায় জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা ও তাদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করেন- ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মোঃ নাসির উদ্দিন যুবায়ের, ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); সহকারি পুলিশ সুপার, সিআইডি; সহকারি পুলিশ সুপার (পিবিআই), ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com