weather ৩৫.৯৯ o সে. আদ্রতা ৫২% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেত থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার

প্রকাশ : ০২-০৩-২০২৩ ১২:৫২

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ঠাকুরগাঁও সদরে ধানের ক্ষেত থেকে হাফিজুল ইসলাম হাফি (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীকে ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের কামলা ডাঙ্গা এলাকার মাঠের ধান ক্ষেত থেকে গত মঙ্গলবার রাতে ফেরিওয়ালা হাফিজুল ইসলামের লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
হাফিজুল ইসলাম পার্বতীপুর ফকিরের পুল এলাকার মরহুম আজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছর থেকে মৃত হাফিজুল ইসলামসহ পার্বতীপুর থেকে আসা ২০ থেকে ২৫ জন মানুষ এই অঞ্চলের গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান। তারা সবাই মিলে রুহিয়া জুট মিল-সংলগ্ন জুতা ব্যাবসায়ী মানিকের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রতিবেশী নুর ইসলাম জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় হাফিজুল ইসলাম ফেরি নিয়ে গ্রামে যেতে পারেননি। মঙ্গলবার সকাল ৯টায় ফেরি নিয়ে গ্রামের উদ্দেশে বেরিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com