ঠাকুরগাঁওয়ে দুই শিশু নির্যাতনকারী ইউপি সদস্যসহ গ্রেফতার-২
প্রকাশ : ১৫-০৬-২০২০ ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও
প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও গ্রামে মোবাইল চুরির
অভিযোগ তুলে সালিশ বৈঠকে দুই শিশুকে নির্যাতন করার অভিযোগে ইউপি
সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী জিয়াবুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃংখলা
বাহিনী।
(১৪ জুন ২০২০) রবিবার সকালে পীরগঞ্জ এলাকা থেকে সেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড
সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব-১৩। এর আগের দিন (১৩ জুন ২০২০) শনিবার
বিকালে ইউপি সদস্য জহিরুলের সহযোগী জিয়াবুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা
পুলিশ। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু
নির্যাতনের ঘটনায় পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গত
(৫ জুন ২০২০) মামলা দায়ের করে শিশু সুমনের মা শরিফা খাতুন।
মামলার ৭ দিন পর সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। মামলার ৮ দিন পর দুই আসামীকে গ্রেফতার করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com