weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আলোচনা সভা

প্রকাশ : ২৫-০১-২০২০ ২০:৩১

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও) : "মানুষ মারার নয়, বাঁচার উন্নয়ন চাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশবিনাসী পামানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল সহ নানা দাবিতে ঠাকুরগাঁওয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ- বন্দর জাতীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ২৫ জানুয়ারী শনিবার সন্ধায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা কৃষক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। এসময় আরো বক্তব্য দেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান, সংগঠনটির দিনাজপুর জেলা কমিটির আহবায়ক আলতাফ হোসাইন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। 
সভাটি সঞ্চালনা করেন তেল-গ্যাস রক্ষা ঠাকুরগাঁও শাখার সদস্য সচিব সামসুজ্জোহা বাবুল। সভায় বক্তারা সুন্দরবন ও উপকূলবিনাসী কয়লা এবং দেশবিনাসী পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিল, সমুদ্রের গ্যাস রপ্তানীমুখী পিএসসি ২০১৯ বাতিলের দাবি জানান। এছাড়াও জাতীয় কমিটির প্রস্তাবিত সুলভ-টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানী এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে নানা দিক তুলে ধরেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর