ঠাকুরগাঁওয়ে ড. শহীদ উজ জামানকে সম্মাননা প্রদান
প্রকাশ : ২৫-০১-২০২০ ১৯:১৬
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও) সততা, সামাজিক দায়বদ্ধতা ও আর্থ সামাজিক উন্নয়নে অসামান্য অীবদান রাখায় 'মহাত্মা অ্যাওয়ার্ড ২০১৯' প্রাপ্তিতে ঠাকুরগাঁওয়ে ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহত্তর বগুড়া সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধায় লোকায়ন জীব বৈচিত্র জাদুঘরে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সংগঠনটির বার্ষিক বনভোজনের আয়োজন করা হয় এবং পরে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ঠাকুরগা্ও শাখার নির্বাহী পরিচালক
প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তরিকুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান , সংগঠনটির সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ও বিশিষ্ট সাংবাদিক শাহীন ফেরদৌস।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com