ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
প্রকাশ : ১৫-০৭-২০২১ ১৭:১৭
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ জুলাই) সদর উপজেলার বোর্ড অফিস নামকস্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮), বাহিরু (৪০) ও মজিবর ড্রাইভার (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার কচুবাড়ি বোর্ড অফিস নামক স্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন চারজন।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার (আরএমও) রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com