weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জেলা বিচার বিভাগের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশ : ২৭-০৩-২০২২ ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও) : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন করেছে জেলা বিচার বিভাগ । ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বিচার বিভাগ কর্তৃপক্ষের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শহরের আর্ট গ্যালারিতে অবস্থিত বিজয় ৭১ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। জেলা দায়রা জজ মামুনুর রশিদ এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার এবং জেলার অন্যান্য বিচারকমন্ডলীগণ। এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারন সম্পাদক ও সিনিয়র বিজ্ঞ আইনজীবীগণ এবং আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ আদালতে নিযুক্ত সিএসআই, কোর্ট জি আর ও এবং পুলিশ সদস্যগণ সেমিনারে অংশ গ্রহণ করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর