ঠাকুরগাঁওয়ে জেলার জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
প্রকাশ : ২৪-০৪-২০২০ ২২:০৪
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে (কেভিট- ১৯ ) করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে জেলার জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মর্তাদের সাথে মতবিনিময় করেছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচীব ।
২৩বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচীব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ ।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ২ আসনের সংসদ সদস্য জাহেদুল ইসলাম জাহিদ, সিভিল সার্জেন মাহফুজার রহমান, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো , ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন ও জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। মতবিনিময় সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় ও ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সঠিক ব্যাবস্থাপনা সহ নানা দিক নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com