weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে চাচাত ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রকাশ : ০১-০৯-২০২২ ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে সদর থানায় ২০০৪ সালে চাচাত ভাইকে হত্যার অভিযোগে করা মামলায় মোঃ সিদ্দিকুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত বুধবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন আসামির যাবজ্জীবন ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এ মামলায় অপর আসামি সাদেকুল ইসলাম চৌধুরীকে খালাস দেয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে ২০ নভেম্বর সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে জমি নিয়ে মৃত ওয়াহেদ আলীর ছেলে জাফিরুল ইসলামের (ভিকটিম) সাথে চাচাত ভাই সিদ্দিকুল ইসলাম চৌধুরীর সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়। পরে জাফিরুলের মৃত্যু হলে ২০০৪ সালের ২৬ নভেম্বর জাফিরুল ইসলামের ভাই মুকুল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২ জনকে রেখে বাকিদের নাম বাদ দিয়ে চূড়ান্ত পুলিশ প্রতিবেদন প্রদান করেন। দীর্ঘ দিন শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মূল অভিযুক্ত সিদ্দিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করে। তার ভাই সাদেকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর