weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশ : ১৬-০৬-২০২০ ০২:৫৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল গর্ভবতী উপজেলায় গর্ভবতী মা, শিশুদের স্বাস্থ্য সেবা ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সেনাবাহীনি।সোমবার সকালে জেলার বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার মোট ৬শ জন নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচীর আওতায় ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অত্র ফরমেশনের আওতাধীন দুই উপজেলায় ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং সিএমএইচ সৈযদপুর এর একদল বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ৪ ইস্ট বেংগল রেজিমেন্ট এর সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়ুয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন সময় ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লে: কর্নেল হাসমত উল্লাহ খান। এ সসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, শিশু বিশেষজ্ঞ লে: কর্নেল জাহাঙ্গীর, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ মেজর রাফিয়া সুলতানা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন কাউসার, ক্যাপ্টেন নূরানী হানফা, ক্যাপ্টেন জারিফ হোসাইন খান, ক্যাপ্টেন নাঈমসহ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ও চিকিৎসাসেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।


এ সময় ২৭২ জন গর্ভবর্তী মা, ১৬৬ জন সাধারণ মহিলা, ১৬৬ জন শিশু, ২৬ জন পুরুষসহ মোট ৬শ চিকিৎসা প্রত্যাশীকে সেবা প্রদান করা হয়।
গর্ভবর্তী মায়েদের চিকিৎসা কর্মসূচীর মধ্যে ছিল:- স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক করোনা উপসর্গ রয়েছে এমন মায়েদের আরটি পিসিআর টেস্ট করানো, যে কোন রোগের জন্য প্রয়োজনীয় ঔষধ বিতরণ, প্রসব পূর্ববর্তী সতকর্তা ও উপদেশসমূহ জানানো, প্রসব পরবর্তী উপদেশ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর