ঠাকুরগাঁওয়ে কিশোরগঞ্জ ফেরত যুবকের করোনা শনাক্ত
প্রকাশ : ১১-০৫-২০২০ ২২:২২
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও
প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী
করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে
আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জন। (১১ মে ২০২০) সোমবার সন্ধ্যা ৭ টায়
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত
করেছেন।
আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর। বাসা পীরগঞ্জ
উপজেলায়। তিনি সম্প্রতি কিশোরগঞ্জ জেলা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন। (১১ এপ্রিল ২০২০) শনিবার বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর ঠাকুরগাঁও সদর
উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ জন, হরিপুর উপজেলায় ১০ জন, রাণীশংকৈল
উপজেলায় ৩ জন ও পীরগঞ্জে আজকের একজনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com