weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর প্রথম ছোবলে ব্যাপক ক্ষতি

প্রকাশ : ১৫-০৪-২০২০ ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ কালবৈশাখী প্রথম ছোবলে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এমনিতে এ জেলার মানুষের মনে অজানা ভয় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস নিয়ে।

১৫ এপ্রিল বুধবার তখন সকাল সাড়ে ৮টা। প্রথমে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। তারপর শুরু হয় শুকনো ঝড়। এরপর বৃষ্টিসহ ঝড় প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়।কালবৈশাখী ঝড় আঘাত হানে। কালবৈশাখীর প্রথম ছোবলে বিভিন্ন ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এতে করে করোনা আতঙ্কে থাকা ঠাকুরগাঁওয়ের মানুষ আরেকটি বিপদের মুখে পড়েছে। একে তো করোনার কারণে জেলা প্রশাসন ঘোষিত লকডাউনের কারণে মানুষ এমনিতে গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে পড়েছেন, তার ওপর এ মৌসুমী দুর্যোগ যেন মরার ওপর খাঁড়ার ঘা। এতে করে ইরি-বোরো ক্ষেত, পটল, করলাসহ সমসাময়িক শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে পড়েছে আমের মুকুল। কোনো কোনো স্থানে ঝড়ে গাছ উপড়ে পড়ার খবরও পাওয়া গেছে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, বৈশাখী ঝড়ে বিভিন্ন ইউনিয়নে ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর