weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ'-কানেকটিং পিপলের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

প্রকাশ : ২৭-০৭-২০২১ ১১:২৫

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে ৯ দশমিক ৮ ঘনমিটারের পাঁচটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে সেবামূলক সংগঠন 'সংযোগ' (connecting people)।
আজ সোমবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাঁচটি সিলিন্ডার হস্তান্তর করা হয়। সংযোগ সদস্যদের হাত থেকে এসব সিলিন্ডার গ্রহণ করেন ঠাকুরগাঁও সিভিল সার্জেন ডা. মো. মাহফুজার রহমান সরকার।অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক সদর হাসপাতালে তও্বাবধায়ক মো. নাদিরুল আজিজ।আর সেবামূলক সংগঠন 'সংযোগ' (connecting people) এর পক্ষে উপস্থিত ছিলেন স্থপতি সাকিব মাহমুদ, নাহিন, রাতুল, প্রান্ত, সেহাদ, অঙ্কুর, স্বার্থকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর