ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৮৮
প্রকাশ : ২৪-০৬-২০২১ ১১:১০
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮৮ জন। এটিই একদিনে আক্রান্তের বিচারে এ জেলায় সর্বোচ্চ।
বুধবার (২৩ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে সদর উপজেলায় ১২৬, বালিয়াডাঙ্গী ১৯, রানীশংকৈলে ১৭, হরিপুরে ৬ ও পীরগঞ্জে ২০ জন রয়েছেন। এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলা ৮০ বছর বয়সী একজন পুরুষ, পীরগঞ্জে একজন ৭০ বছর বয়সী একজন মহিলা, ও রানীশংকৈলে ৬০ বয়সী একজন মহিলা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জেন ডা. মাহফুজার রহমান সরকার।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com