ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনে মৃত্যু ৮,সনাক্ত১০৩
প্রকাশ : ২৯-০৬-২০২১ ১৫:০৯
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জন মারা গেছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৩ জন। এটিই একদিনে করোনায় মৃত্যু এ জেলায় সর্বোচ্চ।মঙ্গবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।এদের মধ্যে সদর উপজেলায় ৫৭, বালিয়াডাঙ্গী ৯, রানীশংকৈলে ১৯, হরিপুরে ৪ ও পীরগঞ্জে ১৪ জন রয়েছেন। এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলা ১,বালিয়াডাঙ্গী ২, পীরগঞ্জে ১ ,রাণীশংকৈলে ৩,হরিপুরে ১ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৮১ জন ও মোট সনাক্তের সংখ্যা ৩১৮৭ জন,যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৯৫ জন।জেলা সিভিল সার্জেন ডা. মাহফুজার রহমান সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com