ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ২ জন আক্রান্ত
প্রকাশ : ১৭-০৪-২০২০ ১৯:৫০
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ২ জন আক্রান্ত।
আজ (১৭ এপ্রিল ২০২০) শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার। জেলা স্বাস্থ্য বিভাগ জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর বীরগড় গ্রামের-১ জন ও রাণীশংকৈল বাঁশবাড়ী গ্রামের ৭ বছরের শিশু ১জনসহ মোট ২ জনের করোনায় সনাক্ত হয়েছে।
এর আগে গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ২ জন ও পীরগঞ্জ উপজেলায় ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এপর্যন্ত ঠাকুরগাঁও জেলায় মোট ৫ জন করোনা রোগী সনাক্ত করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com