ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত-৩৯ মৃত-২
প্রকাশ : ০৯-০৬-২০২১ ২১:১৫
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলায় কোভিড -১৯ এর আপডেটঃ- (০৯.০৬.২০২১):
Civil Surgeon Thakurgaon, Facebook
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ(পিসিআর টেস্ট) দিনাজপুর ;সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) ; সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল সমূহ (এন্টিজেন টেস্ট), ঠাকুরগাঁও হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৩৯ জন ( সদর উপজেলা-০৯ জন; বালিয়াডাঙ্গী-১৮ জন ; রানীশংকৈল-০৪ জন ; হরিপুর-০২ জন এবং পীরগঞ্জ-০৬ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। আজ মোট ১১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উল্লেখ্য যে, বালিয়াডাঙ্গী উপজেলা নিবাসী ৫৭ বছর বয়সী (পুরুষ) এবং হরিপুর উপজেলা নিবাসী ৫০ বছর বয়সী (মহিলা) করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় যথাক্রমে বিএসএমএমইউ ঢাকায় এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে একজন ডায়াবেটিস এবং অন্যজন কিডনি রোগে ভুগছিলেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৮৫১ জন, যাদের মধ্যে ১৫৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৪৩ জন।
সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com